ভ্যাটিকানের কোষাধ্যক্ষ ও পোপ ফ্রান্সিসের সহযোগী কার্ডিনাল জর্জ পেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অস্ট্রেলিয়ার একাধিক ব্যক্তি দেশটির সর্বোচ্চ এই ক্যাথলিক ধর্মগুরুর বিরুদ্ধে এ ধরণের অভিযোগ করেছেন বলে জানাচ্ছে পুলিশ।
IMG0
ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ বলছে, ‘তার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ একটি ঐতিহাসিক দুর্ঘটনা।’ সেখানকার পুলিশের উপ-কমিশনার শেন প্যাটন বলেছেন, ‘পেলের বিরুদ্ধে স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে আমরা অন্তত কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়েছি।’
IMG1
যদিও এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে জর্জ পেল। কোষাধ্যক্ষ হওয়ায় ভ্যাটিকানের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি। ভ্যাটিকান চার্চ থেকে এক বিবৃতিতে বলা হয়, খুব শিগগিরিই অস্ট্রেলিয়া ফিরে যাবেন কার্ডিনাল পেল। সেখানে গিয়েই তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। ডাক্তারের পরামর্শ নিয়েই যাওয়ার তারিখ ঠিক করবেন তিনি।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু