সাজাপ্রাপ্ত এহুদ ওলমার্টকে মুক্তি দিচ্ছে ইসরাইল

অবশেষে প্রায় ২৭ মাসের কারাজীবন শেষ করে মুক্তি পেতে যাচ্ছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। দেশটিতে একটি দুর্নীতির মামলায় এ সাজা ভোগ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এ খবর জানাচ্ছে।
 
এক ইসরাইলী রেডিওতে ওলমার্টের আইনজীবী শানি লোজ জানান, একটি প্যারোল বোর্ড তার সাজার এক তৃতীয়াংশ মওকুফ করেছেন। ফলে ২০১৬ সালে কারাদণ্ড প্রাপ্ত ওলমার্ট রবিবার মুক্ত হতে যাচ্ছেন।
IMG0
জানা গেছে, এহুদ ওলমার্টই হচ্ছেন সর্বপ্রথম ইসরাইলী প্রধানমন্ত্রী যিনি দুর্নীতির দায়ে জেল খেটেছেন। ২০০৬ সালে ক্ষমতায় আসলেও এর তিন বছর পর পুলিশের অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু