নোয়াখালীতে বিআরডিবি’র কর্মচারীদের ধর্মঘট

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) ‘বঙ্গবন্ধু দারিদ্র্য দূরীকরণ ফাউন্ডেশন’ বাতিল করে তাকে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তর এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব খাতের অন্তর্ভুক্তকরণসহ ৭ দফা দাবিতে নোয়াখালী জেলার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।  বুধবার সকালে জেলা বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বিআরডিবি সিবিএ জেলা শাখার সভাপতি এমএ বারী, সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।