খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ৩১ জুলাই

 
রাষ্ট্রদ্রোহসহ নাশকতার ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজির হওয়ার জন্য ৩১ জুলাই দিন ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ দিন ধার্য করে দেন।
 
খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ১১টি মামলার মধ্যে আটটি দারুস সালাম ও দুটি যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত। আজ ১০ মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ী থানার একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অধিকাংশ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে বলে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইজীবীরা। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে। 
 
ইত্তেফাক/কেকে