হাঁটুতে চোট পেয়েছিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারশি। চোট একটাই বেশি যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ৪৯ বছরের অভিনেতা নিজেই ট্যুইট করে এ খবর জানিয়েছিলেন সেকথা।
বুধবার আরশাদ নিজেই ট্যইট করে বলেন, হাঁটুতে একটা চোট লেগেছে। সেরে উঠতে হাসপাতালে রয়েছেন। মঙ্গলবার একটি ছবির গানের নাচে তাল মেলাতে গিয়ে আহত হন আরশাদ।
"Dard bari taang" from doing Tango to painful Taangon... pic.twitter.com/u6PZE7Qh85
— Arshad Warsi (@ArshadWarsi) June 28, 2017
এরপরও তার জখম নীল রঙে কাস্টে মোড়া হাঁটুর ছবি পোস্ট করে ‘জলি এলএলবি’ তারকা জানিয়েছেন, ট্যাঙ্গো করার সময় চোট লেগেছে।
উল্লেখ্য, একটা সময় আরশাদের নিজের ড্যান্স স্টুডিও ছিল। ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘ইশকিয়া’, ‘ঢেড় ইশকিয়া’-র আর্শাদের অভিনয় সিনেপ্রেমীদের মন জয় করেছে।
ইত্তেফাক/রেজা