অশিক্ষিত লতিফ ঘামের পয়সায় দরিদ্র প্রেমিকা শিউলীকে পড়ালেখা শিখিয়ে নিজের পায়ে দাঁড় করায়, আর তখন শিউলীর মনে সংশয় এই অশিক্ষিত লতিফই কি হবে তার জীবনসঙ্গী?
এমন গল্পের টেলিফিল্ম ‘জীবনসঙ্গী’ রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে আফরান নিশো, মৌসুমী হামিদ, মনিরা মিঠু, শ্যামল মাওলা, হিন্দোল রায়, এজাজ বারী, উজ্জল মাহমুদ ও অনেকে।
টেলিফিল্মটি জিটিভিতে ঈদের সপ্তম দিন, আজ রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে।
ইত্তেফাক/আনিসুর