চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুইজনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুইজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ স্টেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জ মো. জিয়াউর রহমান রবিবার দুপুরে এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তেলকুপি বাজারপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৩) ও একই এলাকার ফজলুর রহমানের ছেলে মজিবুর রহমান (৪৪)। 
 
চাঁপাইনবাবগঞ্জের সরকারি সহকারী কৌশুলী (এপিপি)আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১১ জানুয়ারি র‌্যাব সদস্যরা শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর চামাবাজার এলাকায় অভিযান চালিয়ে রানা ও মজিবরকে দুটি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। এ ঘটনায় অস্ত্র আইনে ওই দিনই শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে র‌্যাব।
 
ইত্তেফাক/ইউবি