ব্রাজিলের কুখ্যাত মাদকসম্রাট লুইজ কার্লোস ডা রোচাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। প্লাস্টিক সার্জারি করে ৩০ বছর পালিয়ে ছিলেন হোয়াইট হেড ছদ্মনামে পরিচিত এই কোকেন পাচারকারী।
দক্ষিণ আমেরিকা মহাদেশ জুড়ে তার কোকেন সাম্রাজ্য বলে ধারণা করা হয়। শনিবার ব্রাজিলের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে মাতো গ্রোসোর সোরিসো শহর থেকে গ্রেফতার করা হয়। ব্রাজিলের পুলিশ জানিয়েছে, রোচার ৫০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে ছায়ায় বসবাসরত চতুর অপরাধী বলে অভিহিত করেছে পুলিশ।
রোচা সোরিসো শহরে ভিতর লুইজ ডে মোরায়েস ছদ্মনামে বাস করছেন বলে জানিয়েছে পুলিশ। রোচার ছবির সঙ্গে ডে মোরায়েসের ছবি মিলিয়ে পুলিশ নিশ্চিত হয় লুইস কার্লোস ডা রোচা ও ভিতর লুইজ একই ব্যক্তি। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির