সড়ক দুর্ঘটনায় খালেদা জিয়া উপদেষ্টা হাবিব সস্ত্রীক গুরুতর আহত

ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সস্ত্রীক গুরুতর আহত হয়েছেন।
 
রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে নাটোরের গুরুদাসপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
এদিকে, দুর্ঘটনার পরপরই তাদের গুরুদাসপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি