রাজনীতির সাড়ায় মুগ্ধ মিলন

 
অভিনেতা আনিসুর রহমান মিলন। ব্যস্ততা তার সবখানেই, কখনো চলচ্চিত্রের শ্যুটিংয়ে ঢাকার বাইরে, আবার কখনো নাটকের অভিনয়ে এপ্রান্তে ওপ্রান্তে দে দৌড়। সব মিলে ব্যস্ত অভিনেতা মিলন। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা রাজনীতি।
 
নিজের চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘হাজার বছর ধরে’। এরপর আরও দশটি সিনেমায় অভিনয় করেছি। এখন পর্যন্ত ‘রাজনীতি’ অন্যতম সেরা সিনেমা। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ভালো গল্প, ভালো অভিনয়, ভালো কলাকুশলী, চমত্কার গান সবই এই সিনেমায় আছে। বাংলাদেশের দর্শকেরা অনুভব করবে, এটি তাদেরই সিনেমা। তার প্রমাণ কিছুটা পাচ্ছিও অবশ্য।'
 
সাড়ার বিষয়ে আরো বলেন, ‘সাধারণত আমাদের দেশের যে কয়টি সিনেপ্লেক্সে আছে, সেখানে বাংলাদেশের সিনেমার দর্শক আনুপাতিক হারে কম থাকে। এখানে বেশির ভাগ সময়ই দর্শকেরা হলিউডের সিনেমাই দেখেন। ‘রাজনীতি’ সিনেমাটি দেখতে গিয়ে দর্শকের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া আমাকে বিস্মিত করেছে।’
 
ইত্তেফাক/আনিসুর