টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল

 
কানাডা ফেডারেশনের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৩০শে জুন, ১লা ও ২রা জুলাই, ২০১৭ এ টরন্টো ফিল্ম ফোরাম তিন দিনব্যাপী ‘মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর শেষ হলো।
 
বহু সংস্কৃতির কানাডার বিভিন্ন জাতি ও ভাষার মানুষের অভিজ্ঞতা ও অনুভূতির প্রতিফলন করে এমন ১৩টি ভাষার ২৮টি চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হয়। এ উৎসব উদ্বোধন এবং প্রথম চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্কারবরোর ১৫৭১ স্যান্ডহার্স্ট সার্কেল এর উডসাইড সিনেমা হলে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল ওয়াদুদ হেলালের প্রামাণ্য চলচ্চিত্র ‘ঝলমলিয়া’ এবং রুবায়েত হোসেনের কাহিনী চলচ্চিত্র ‘আন্ডার কন্সট্রাকশন’ প্রদর্শিত হয়। দ্বিতীয় ও তৃতীয় দিনে এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় ড্যানফোর্থস্থ মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে।
 
ইত্তেফাক/আনিসুর