ফুটওভার ব্রিজ ও জেব্রাক্রসিং ব্যবহার না করে পথচারীরা যত্রতত্র রাস্তা পারাপার হয়ে থাকেন। এজন্য তাদের জরিমানা না করে সচেতনতা বাড়াতে ট্রাফিক আইন সম্পর্কে এক ঘণ্টা কাউন্সেলিং ক্লাস করাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগ। বনানী ট্রাফিক সিগন্যালে এই কাউন্সেলিং ক্লাস করানো হচ্ছে। এই উদ্যোগের ফলে পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ছে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়।
এই কার্যক্রম প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘যারা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁঁকিপূর্ণভাবে রাস্তা পার হচ্ছে, আমরা তাদের একসঙ্গে জড়ো করে ট্রাফিক পুলিশ বক্সে বসিয়ে ট্রাফিক আইন সম্পর্কে এক ঘণ্টার কাউন্সেলিং ক্লাস নিয়ে থাকি।’