মহারাষ্ট্রে বাস-ট্যাংকার সংঘর্ষে নিহত ৬, আহত ৭

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। সোমবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
 
নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ সদস্য বলেন, রবিবার রাতে পুনে থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পুনে-আহমেদনগর সড়কের লোনিকান্দ এলাকার কাছে পানিবাহী ট্যাংকারের সঙ্গে একটি প্রাইভেট যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে। 
 
কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। আহতদের ওগহোলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ময়নাতদন্তের পর লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
দুর্ঘটনার শিকার যাত্রীরা আহমেদাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে পুনেতে ফিরছিলেন। স্থানীয় পুলিশকে দুর্ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু