রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের যাবতীয় তথ্য চেয়ে রাজউক, ফায়ার সার্ভিস, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়। এর আগে ৩ এপ্রিল এফআর টাওয়ার নির্মাণে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করে দুদক।