ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব-আনন্দমুখর পরিবেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা।
রথযাত্রায় বিপুল সংখক ভক্ত ও অনুসারী অংশগ্রহণ করেন। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে রথযাত্রা সম্পন্ন হয়। রথযাত্রাটি ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয়ে পলাশী, দোয়েল চত্বর, প্রেসক্লাব, পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, জয়কালী মন্দির হয়ে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়।
এদিকে আশঙ্কা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধামরাইয়ে উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। নাশকতার আশঙ্কায় মেলাঙ্গনে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
ইত্তেফাক/ইউবি