বিচারপতির সেই চালককে নোটিসের জবাব দিতে হবে ৭২ ঘণ্টার মধ্যে

 
রাজধানীতে এক মোটরসাইকেল চালককে চাপা দেওয়ার ঘটনায় হাইকোর্টের এক বিচারপতির গাড়ি চালক মো. কামাল হোসেনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। কর্তব্য কাজে অবহেলার কারণে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ওই নোটিসে উল্লেখ করে ৭২ ঘণ্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।
 
গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক এই নোটিস দেন। তিনি বলেন, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা এই গাড়ি চালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এ কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে।
 
রবিবার রাতে রূপসী বাংলা হোটেলের সামনে চালক কামাল উল্টোপথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাত্ ওই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক জাবিন ফয়সাল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাইকোর্টের ওই বিচারপতি আহত ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি চিকিত্সার খোঁজ-খবরও নিচ্ছেন।
 
ইত্তেফাক/আনিসুর