ফরহাদ মজহারকে সোমবার রাত সোয়া ১১টায় নওয়াপাড়া বাজারের অদূরে হানিফ পরিবহনের নৈশকোচে তল্লাশি চালিয়ে উদ্ধারের পর ঢাকায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে আদাবর থানায় নিয়ে আসে। সেখানে তার স্ত্রী ফরিদা আখতার ও স্বজনরা গিয়েছেন। ফরিদা আখতার জানান, ফরহাদ মজহারকে পরিবারের কাছে দেওয়া হবে বলে পুলিশ তাকে জানিয়েছে। আজ মঙ্গলবার সকালে ফরহাদ মজহারকে থানায় নেওয়া হয়।
এর আগে রাত ১২টায় অভয়নগর থানার ওসি আনিসুর রহমান ফরহাদ মজহারকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কবি, সমাজচিন্তক, প্রাবন্ধিক, কলামিস্ট ফরহাদ মজহার সোমবার ভোরে রাজধানীর শ্যামলী থেকে অপহৃত হন বলে তার পরিবার দাবি করে। তিনি আদাবরের হক গার্ডেনের বাসা থেকে ৫টা ৬ মিনিটের দিকে বের হন। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে তার নম্বর থেকে ফোন করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
ইত্তেফাক/এমআই