শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে মহেশ সেনানায়েকেকে নিয়োগ দিয়েছেন। বার্তা সংস্থা- সিনহুয়ার খবরে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে সিরিসেনা বলেন, ‘শ্রীলংকা মায়ের গর্বিত সন্তান মহেশ সেনানায়েকেকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।’
এছাড়া সেনানায়েকেকে লেফটেন্যান্ট জেনারেলের পদমর্যাদাও দেয়া হয়েছে। জানা গেছে, সেনানায়েকে ক্রিসান্থা ডি সিলভার কাছ থেকে নতুন সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব নেবেন। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু