চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

বেসিক ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তা সৈয়দ রুহুল আমিন আব্দুল্লাহ বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে দুরারোগ্য ব্যাধি ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। তিনি ভারতের মুম্বাইয়ের সুশারাট হসপিটালে চিকিত্সাধীন ছিলেন। ইতোমধ্যে তার এ রোগের  চিকিত্সা বাবদ ৫০ লাখেরও বেশি টাকা ব্যয় হয়েছে। এ বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে গিয়ে তিনি এবং তার পরিবার আর্থিকভাবে ঋণগ্রস্ত এবং নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে তার পক্ষে এ ব্যয়বহুল চিকিত্সার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, রুহুল আমিনের এ  মরণব্যাধির সুচিকিত্সার প্রয়োজনে মানবিক বিবেচনায় সাধ্যমত আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানাঃ সৈয়দ রুহুল আমীন আব্দুল্লাহ, অ্যাকাউন্ট নং: ০২১৪০১০০১০৬৫১, মেইন ব্রাঞ্চ, বেসিক ব্যাংক লিমিটেড।