কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। মামলার তদারকি কর্মকর্তা হলেন- ডিবির উপকমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান।
সোমবার যশোরের নওয়াপাড়া থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের পর তার স্ত্রী ফরিদা আখতারের বাদী হয়ে আদাবর থানায় দায়ের করা জিডিটি মামলা হিসেবে রূপান্তর করা হয়। ওই মামলায় মঙ্গলবার বিকালে আদালতে জাবনবন্দি দেওয়ার পর বাসায় যাওয়ার অনুমতি পান। সন্ধ্যায় তাকে বারডেম হহাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, মঙ্গলবার রাতেই মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এমআই