মুরগি কাণ্ডে অস্ট্রিয়ায় ঘণ্টাব্যাপী যানজট

 
উন্নয়নশীল দেশগুলোতে যানজট একটি সাধারণ ঘটনা। এসব দেশে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রাস্তার মধ্যে যানজটে আটকে থাকতে হয় যাত্রীদের। মূলত অতিরিক্ত গাড়ির পাশাপাশি চালকদের নিয়ম না মানার প্রবণতা, রাস্তায় যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা, চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার হওয়াসহ নানা কারণে তীব্রতর হয় এই যানজট।
 
তবে এদিন অস্ট্রিয়ার একটি শহরে গাড়ি নয় বরং মুরগির কারণে সৃষ্টি হয়েছিল তীব্র যানজট। মূলত ছোট একটি পিকআপ ভ্যানে প্যাকেটে করে মুরগিগুলোকে এক জায়গা থেকে অন্যত্র নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় মুরগির প্যাকেটগুলো রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ার পর সেগুলোকে ধরার জন্য খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
IMG0
খবর পেয়ে দমকল বাহিনীর ১২০ জন কর্মী এসে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় মুরগিগুলোকে ট্রাকে তুলতে সক্ষম হয়। মুরগিগুলোকে রাস্তা থেকে সরানোর পর পুনরায় গাড়ি চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে রাস্তায় আটকে থাকা যাত্রীরা। ইউপিআই
 
ইত্তেফাক/আনিসুর