শিল্পকলায় আজ ‘শিবানী সুন্দরী’

 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘শিবানী সুন্দরী’। রচনা করেছেন সালাম সাকলাইন। নির্দেশনায় রয়েছেন দেবাশীষ ঘোষ।
 
নাটকে দেখা যায়, শিবানী সুন্দরীকে নিয়ে এই নিয়ে ঋষি সদানন্দ ও তার ছেলে নন্দ কুমারের পরস্পরের মধ্যে বাগবিতণ্ডা হয়। সন্তান বাবার প্রস্তাবে রাজি না হওয়ায় বাবা তাকে আশ্রম থেকে বের করে দেন। সন্তান মনের কষ্টে ঋষি ও শিবানী থেকে অনেক দূরে জঙ্গলে চলে যায়। এদিকে শিবানী এ সংবাদ পেয়ে নন্দকে খুঁজতে নিজের রাজ্য ত্যাগ করে।
 
বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন সুরেলা নাজিম, বেবী শিকদার, ফারুক আহমেদ সেন্টু, বাবু স্বপ্নওয়ালা, রিফাত, বিপ্লব, মো. জাহাঙ্গীর, রাহুল, বাধন, মীর জাহিদ হাসান, মৈত্রী সরকার, সামিউল জীবন, সারমীন সুলতানা আশরা, শিবলী সরকার, সৈয়দ ফেরদৌস ইকরাম, সুফিয়া খানম শোভা, রাজিব হোসেন, তারকেশ্বর তারোক, শাহরিয়ার হোসেন পলিন, কবির আহমেদ।
 
ইত্তেফাক/আনিসুর