রাজধানীর বাড্ডার সাঁতারপুল এলাকায় বুধবার গভীর রাতে এক ব্যবসায়ী রহস্যজনকভাবে গুলবিদ্ধি হয়ছেন। গুলবিদ্ধি ব্যবসায়ী মধু মিয়াকে (৪৫) ঢাকা মডেকিলে কলজে হাসপাতালে র্ভতি করা হয়ছে। তার কোমরের পেছনে একটি গুলি লেগেছে বলে জানা গেছে।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, ‘বিষয়টি রহস্যজনক, ওই ব্যবসায়ী রাত দেড়টার দিকে তার বন্ধুদের নিয়ে জিএম বাড়ি গলিতে আড্ডা দিচ্ছিলো। এসময় তার এক বন্ধুর হাতে লাইসেন্সকৃত পিস্তল ছিল। ওই পিস্তলেরই এক রাউন্ড গুলি ব্যবসায়ীর শরীরে বিদ্ধ হয়। মধু এই এলাকায় কাঠের ব্যবসায় পরিচালনা করে। ঘটনান্থল পরিদর্শন করা হয়েছে।’
ইত্তেফাক/সেতু