শোক সংবাদ

ডা. ফজলুল হক

রংপুর মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক উপাধ্যক্ষ বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ময়মনসিংহ শহরস্থ ত্রিশাল সমিতির সভাপতি চিকিত্সক ও সমাজসেবক অধ্যাপক ডা. আ. ন. ম. ফজলুল হক পাঠান (৬৩) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।  তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বাদ জোহর প্রথম  জানাজা। এরপর বাদ এশা ময়মনসিংহ শহরের চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে ২য় জানাজা শেষে তার মরদেহ রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে গতকাল সকাল ১০টায় ডা. আ. ন. ম. ফজলুল হক পাঠানের তৃতীয় জানাজা। এরপর বাদ জোহর ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামে তার বাড়িতে ৪র্থ জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

রেদোয়ান হোসেন

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য রেদোয়ান হোসেন (১৯) গত সোমবার হূদরোগে আক্রান্ত হয়ে নগরীর বাকলিয়ার শান্তিনগরস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।  তিনি পিতা, মাতা ও তিন বোন রেখে যান। তাকে লক্ষ্মীপুর জেলার সীলাদী গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নুর রহমান, সম্পাদক হেফাজতের রহমান, হকার্স সমিতির সভাপতি ইউসুফ আলী, সম্পাদক নজরুল ইসলাম লিটন শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রাজিয়া বেওয়া

দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোবারক আলীর মাতা মোছা. রাজিয়া বেওয়া (৮২) বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে বিরামপুর ইসলামপাড়া বাসভবনে ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বাদ জোহর বিরামপুর আনসার  মাঠে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি উপজেলার চকবসন্ত গ্রামে ২য় জানাজা   শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।