আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ

 
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আজ শনিবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
 
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ কথা জানিয়ে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা  সভায় সভাপতিত্ব করবেন।
 
এতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যদের এ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। বাসস।
 
ইত্তেফাক/এমআর