জেলের ভেতর হানা দিল ভালুক

 
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি কারাগারে সম্প্রতি এক অনাহুত অতিথির সফরে ব্যাপক আতঙ্ক তৈরী হয়। এই অতিথি আর কেউ নয়—একটি কালো ভালুক। ভালুকটি কেন কারাগারে হানা দিল সে ব্যাপারে কিছু অনুমান করতে পারেনি কারা প্রশাসন।
 
তবে ভালুকটি কারো উপর হামলা চালানোর আগে তাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এটি কারাগারের সীমানার মধ্যে ঢুকে পড়ছে। এরপর কয়েদিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
তবে ব্যাপক শোরগোল সৃষ্টি হওয়ায় ভালুকটি আবার বেড়া পেরিয়ে পালিয়ে যায়। ইউপিআই।
 
ইত্তেফাক/আনিসুর