গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করছেন এম এ মান্নান। আজ রবিবার রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের আদালতে রিট আবেদনটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র মান্নানের আইনজীবী আবু হানিফ।
গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্বমোট ৩০টি মামলা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সবশেষ চাঁদাবাজি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে বাকি ২৯টি মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেয়।
ইত্তেফাক/কেকে