মৌলভীবাজারে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

 
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম অস্ত্র ও বিস্ফোরক মামলায় লুৎফুর রহমান হারুন নামে এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
 
রবিবার দুপুর ১টায় বিচারক জেলা ও দায়রা জজ আদালতের দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনাল-এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত জঙ্গি লুৎফুর রহমান হারুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকার মো. আজির উদ্দিন এর ছেলে।
 
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দু'টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় আরোও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
 
ইত্তেফাক/জামান