ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার সদস্য নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। তারা জানিয়েছে, কানকের জেলায় মাওবাদীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ বাধে। বন্দুকযুদ্ধে বিএসএফের আরও অন্তত ২ সদস্য আহত হয়েছেন। গত বছর রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের আগের দিনও বিএসএফের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়েছিল। বিএসএফের তল্লাশি অভিযানের সময় মাওবাদীরা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয় বলে জানিয়েছে তারা। -এনডিটিভি