চীনে নৌকা ডুবিতে ৮ জন নিখোঁজ

পূর্ব চীনের জিজাং প্রদেশে সোমবার মাছ ধরা এক নৌকা ডুবে অন্তত ৮ জন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
 
চীনের বার্তা সংস্থা- সিনহুয়া জানাচ্ছে, সোমবার ভোরে এইসব জেলে নিখোঁজ হয় বলে স্থানীয় নৌ পুলিশ জানায়।
 
মাছ ধরা নৌকাটিতে মোট ২৪ জন জেলে ছিলো। স্থানীয় সময় ২টার দিকে জৌওসান শহরের কাছের সৈকতে নৌকাটি ডুবে যায়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু