রাজধানীর যাত্রাবাড়ির থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতের নাম জাহাঙ্গীর আলম (৪৩)। সোমবার সকালে মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোঃ উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, জাহাঙ্গীর আলমের বাড়ি নারায়ণগঞ্জ। দীর্ঘদিন যাবত্ তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার চালান এনে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় পাইকারি বিক্রি করে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছিল। অবশেষে সোমবার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের গোয়েন্দা জালে সে ধরা পড়ে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএম।