ভিসা প্রসঙ্গে আরো মানবিক হতে পরামর্শ সুষমার

ভারতে চিকিত্সা করাতে আসার জন্য সপ্তাহখানেক আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন জানিয়েছিলেন পাক নাগরিক ফরিজা তনভির। লাহৌরের ভারতীয় হাই কমিশন তার ভিসার আবেদন খারিজ করে দেওয়ার পরেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাহায্য চেয়ে টুইট করেছিলেন ক্যানসার আক্রান্ত ওই তরুণী।

এ বার সেই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন সুষমা। সোমবার  টুইট করে তিনি জানান, যে সমস্ত পাক নাগরিক চিকিত্সার জন্য এ দেশে আসতে মেডিক্যাল ভিসা চাইছেন,  তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। কিন্তু, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ বিষয়ে প্রস্তাব না এলে ভিসার আবেদন গ্রাহ্য করা সম্ভব নয়। পাশাপাশি, ভিসা ইস্যুতে প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজকে আরো সহানুভূতিশীল হতে পরামর্শ দিয়েছেন সুষমা।

ইত্তেফাক/নূহু