ভারতের দিল্লীর বাসিন্দা অশোক কুমার। ৬০ বছরের এই বৃদ্ধই গত শনিবার স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন। তার অভিযোগ, রাতের খাবার পরিবেশন করতে দেরি করেছিলো স্ত্রী।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত শনিবার রাতে অশোক কুমার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। তারপর স্ত্রী সুনয়নার সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ৫৫ বছর বয়সী স্ত্রীকে মাথায় গুলি করেন অশোক কুমার। গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে নেয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
IMG0
পুলিশ কর্মকর্তা রূপেশ সিং জানিয়েছেন, স্ত্রীকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে অশোক কুমার। এখন তিনি সেজন্য অনুতপ্ত। রূপেশ সিং বলেন, ‘সে ব্যক্তি প্রতি রাতে মদ পান করতো। শনিবার সে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে স্ত্রী সঙ্গে ঝগড়া শুরু হয়। স্বামীর মদ্যপান নিয়ে স্ত্রী বেশ হতাশায় ভুগছিলেন। বিষয়টি নিয়ে তিনি তার স্বামীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু তার স্বামী দ্রুত খাবার চেয়েছেন। খাবার দিতে দেরি হওয়ায় এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে গুলি করেন অশোক কুমার। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/সেতু