ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশে গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও বন্যায় স্থানীয় নয় বাসিন্দা মারা গেছেন এবং আরো দুইজন নিখোঁজ হয়েছেন।
ভিয়েতনামের সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মঙ্গলবার জানিয়েছে, এই ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চারজন থাই এনগুয়েন প্রদেশের, দুইজন হা জিয়াং, দুইজন হিন হিয়েন ও একজন হোয়া বিনহ্ প্রদেশের বাসিন্দা। খবর সিনহুয়া’র।
সংস্থাটি আরো জানায়, হা জিয়াং ও কোয়া বাং প্রদেশের দুই জন্য এখনো নিখোঁজ রয়েছেন।
ভারী বর্ষণ ও বন্যার কারণে ৮০টি বাড়িঘর, সাতটি সেতু ও নালা ধ্বংস হয়ে গেছে বা ক্ষতি হয়েছে। এর ফলে ভূমিধস হয়েছে এবং কয়েকশ’ হেক্টর জমির ধান ও অন্যান্য শস্যক্ষেত পানিতে তলিয়ে গেছে। ৯শ’ কোটি ভিয়েতনামি ডং পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/কেকে