দুদকের মামলায় মোর্শেদ খান ও তার স্ত্রীর জামিন

দুদকের একটি মামলায় ৪ সপ্তাহের জামিন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ও তার স্ত্রী নাসরিন খান। 
 
আজ দুপুরে আদালতে হাজির হয়ে তারা জামিন চান। শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করেন। 
 
তাদের পক্ষে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন। 
 
ইত্তেফাক/সেতু