রাজধানীর নদ্দায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদকে চাপা দেওয়া সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুগদার একটি বাসা থেকে সুপ্রভাত বাসটির মালিক গোপালকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৯ মার্চ রাজধানীর নদ্দা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার নিহত হন। এ ঘটনায় আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় বাসটির চালক সিরাজুল ইসলাম, কন্ডাকটর ইয়াছিন আরাফাত, চালকের সহকারী ইব্রাহীম ও বাসটির মালিককে আসামি করা হয়।
আরো পড়ুন : তাসকিনের বিশ্বকাপ স্বপ্নে অনিশ্চয়তার মেঘ
ইতিমধ্যে বাসটির চালক সিরাজুল ইসলাম, কন্ডাকটর ইয়াছিন আরাফাত ও চালকের সহকারী ইব্রাহীমকে গ্রেফতার করেছে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার পর ওই বাসের রেজিস্ট্রেশন, রুট পারমিট সাময়িকভাবে বাতিল করা হয়।
ইত্তেফাক/ইউবি