এই প্রথম নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (থাড) এর সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার (এমডিএ) পক্ষ থেকে দাবি করা হয়েছে, মঙ্গলবার তারা এ ধরণের একটি পরীক্ষা চালিয়েছে, যার মাধ্যমে সফলভাবে টার্গেটকে আটকানো গেছে।
IMG0
পরবর্তীতে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাস্কার আকাশে উড্ডয়ণরত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে ওই টার্মিনাল হাই এলটিটুড ডিফেন্স এরিয়া সিস্টেম (থাড)।
IMG1
এ উপলক্ষে এমডিএ’র প্রধান স্যাম গ্রিভস বলেন, ‘আজকের এই পরীক্ষা সফল হলেও আমি সরকার ও এই কাজের সংশ্লিষ্ট সকলের প্রতি খুব একটা গর্ববোধ করছিনা। এই কারণে যে- আমাদের খুব দ্রুত এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমকে সর্বোচ্চ আধুনিকায়ন করতে হবে, যার মাধ্যমে আমরা সব ধরণের শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ধ্বংস দেওয়ার ক্ষমতা রাখি।’
IMG2
তবে, হঠাৎ করে এই ধরণের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রমের পরীক্ষা চালানোকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের সঙ্গে সম্পর্কিত নয় বলে দাবি করেছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা। সিএনএন।
ইত্তেফাক/সেতু