নাটোরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই দুলাল হোসেন (৪৭) অবশেষে মারা গেলেন। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই আরিফ হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। নিহত দুলাল ও আটক আরিফ সদর উপজেলার দস্তানাবাদ মাঝিপাড়া গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে।
নাটোর সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, গত ২ এপ্রিল পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে দুলাল ও আরিফের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ সময় ছোট ভাই আরিফের লাঠির আঘাতে বড় ভাই দুলাল গুরুতর জখম হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে দুলাল মারা যান।
ইত্তেফাক/এএম