৫৬ ইউপিতে ভোট বৃহস্পতিবার

দেশের বিভিন্ন জেলার ৫৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হবে।
 
এর মধ্যে ২২টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং দুটি ইউপিতে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন পাবনার সুজানগর পৌরসভার ৬নং ওয়ার্ডে উপ-নির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে।
 
ভোটগ্রহনকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গত মঙ্গলবার ২৬ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও (জেলা পুলিশ সুপার) এসপিদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আইনশৃঙ্খলা বাহিনীন তৎপরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি