বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে পদাতিক নাট্য সংসদ উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকের মঞ্চায়ন। সৈয়দ শামসুল হকের অনুবাদে সুদীপ চক্রবর্তী ম্যাকবেথ নাটকের নির্দেশনা দিয়েছেন।
স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরে আসার পথে একদল রহস্যময় শক্তি তাদের পথ রোধ করে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলেছিল, ম্যাকবেথ হবে কডোর প্রধান ও পরে রাজা এবং ব্যাংকো হবে রাজার আদি পিতা।
ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারে বিস্তারিত উচ্চাকাঙ্ক্ষা জন্ম নেয়। ম্যাকবেথকে প্ররোচিত করে রাজা ডানকানকে হত্যা করতে। নিজবাড়িতে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ।
রাজা হত্যার দায় কৌশল এড়াতে একে একে হত্যা করেন ডানকানের দেহরক্ষীদ্বয়, ব্যাংকো, ম্যাকডাফের স্ত্রী-সন্তানদের। নাটকে ম্যাকবেথ চরিত্রে শাখাওয়াত হোসেন শিমুল ও লেডি ম্যাকবেথ চরিত্রে শামছি আরা সায়েকা অভিনয় করেছেন।
আরও অভিনয় করেছেন সাগর, ইকরাম, শুভ, জনি, রাসেল, ওয়ালিদ, জুয়েল, জয়, তন্ময়, নাজিম ও মশিউর রহমান। পোশাক ওয়াহিদা মল্লিক জলি, সঙ্গীত শিশির রহমান ও মঞ্চ পরিকল্পনা সুদীপ চক্রবর্তী।
ইত্তেফাক/আনিসুর