৭০ ভাগ ছাদ বাগানে জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার

 
চিকুনগুনিয়া ও ডেঙ্গুজ্বরের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সেমিনার কক্ষে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে বস্তি উন্নয়ন বিভাগের উদ্যোগে মাঠ পর্যায়ে কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনসহ ১৯টি এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, রাজধানীর ৭০ ভাগ ছাদ বাগানে জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তার ঘটছে।IMG0
 
নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা, পরিত্যক্ত ভবন, গাছের কোটরে, এসি, ফ্রিজ, ফুলের টব, টায়ার, খালি ক্যান, ডাবের খোসায় জমে থাকা পানিতেও এ মশা জন্মায়। এগুলো অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়
 
ইত্তেফাক/মোস্তাফিজ