লেকে চুরি করে মাছ ধরতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আইওয়ার এক ব্যক্তি। বড়শি ফেলে বেশ কিছুক্ষণ বসে থাকার পরেও মাছের দেখা মেলে না। ধৈর্য্য হারিয়ে যখন তিনি ফিরে যাবার উদ্যোগ নিয়েছেন তখন বড়শিতে আটকে গেল একটি মাছ।
আনন্দের আতিশয্যে তিনি সেটি টেনে পানির উপরে তুললেন। কিন্তু তিনি যেই মাছটি উপরে ভেসে এলো অমনি কোথা থেকে লাফিয়ে এসে খপ করে একটি সাপ সেটি কামড়ে ধরল। এরপর দু’জনে চলল টানাটানি। কিন্তু শেষ পর্যন্ত সাপের জয় হলো।
বড়শি ছিড়ে সে মাছ নিয়ে পালালো। একেই বোধহয় বলে, চোরের উপর বাটপারি। এক ব্যক্তি গোটা ঘটনা ভিডিও করে সেটি ইউটিউবে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। ইউএসএ টুডে।
ইত্তেফাক/আনিসুর