২০০তম পর্বে ‘হাইট অব ফ্যাশন’

 
এসএটিভির নিয়মিত সাপ্তাহিক লাইফ স্টাইল বিষয়ক অনুষ্ঠান হাইট অব ফ্যাশন পূর্ণ করতে যাচ্ছে ২০০তম পর্ব। এই উপলক্ষে একটি বিশেষ পর্ব নির্মাণ করেছে এসএটিভি। প্রতিষ্ঠানটির অনুষ্ঠান প্রধান জিনাত জেরিন আলতাফ বলেন, “হাইট অব ফ্যাশন” আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলোর একটি। শুরু থেকে দর্শকের মন কেড়েছে। অনুষ্ঠান এর সাথে জড়িত কলাকুশলীদের সৃজনশীলতাই অনুষ্ঠানটিকে এতোদুর নিয়ে এসেছে।
 
বাংলাদেশের প্রখ্যাত ফ্যাশন হাউজগুলো কখন কি ড্রেস এর কালেকশন নিয়ে আসছে এবং তার পাশাপাশি নতুন প্রতিভাবান ফ্যাশন ডিজাইনারদের ইনোভেটিভ কাজ নিয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এছাড়া সাজ সজ্জার অন্যান্য দিক নিয়েও থাকে নিয়মিত আয়োজন। কখন, কোন সময়ে কি ভাবে সাজা যায় তা নিয়েও থাকে বিস্তারিত। শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও কি চলছে ফ্যাশন এর হাল চাল সেই খবরও পাওয়া যায় এই অনুষ্ঠান থেকে।
 
আগামী ১৫ জুলাই রাত ৯টা ২০ মিনিটে এসএটিভিতে প্রচারিত হবে হাইট অব ফ্যাশনের বিশেষ পর্বটি।
 
অনুষ্ঠান প্রযোজক উজ্জল রহমান বলেন, ‘অনুষ্ঠানে ক্যামেরায় কাজ করা সত্য বসাক, ভিডিও এডিটিংয়ে থাকা সাজেদুর রেজা সোহেল, উপস্থাপনার দায়িত্বে থাকা বেনজির ইশরাত এবং শুভ অনুষ্ঠানের অংশ নেয়া মডেল, ডিজাইনার, ফ্যাশন হাউজ সবার অক্লান্ত পরিশ্রম আর ভালবাসার জন্যই আমরা এতোগুলো পর্ব নির্মাণ করতে পেরেছি। তারচেয়ে বড় আমাদের দর্শক, যাদের ভালবাসাই অনুষ্ঠানটিকে বাঁচিয়ে রেখেছে। তাই ২০০তম পর্ব আমরা মূলত এই ভালবাসার মানুষগুলোকে নিয়ে সাজিয়েছি।
 
ইত্তেফাক/আনিসুর