সম্পদের হিসাব না দেওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর মামলা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচার পতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত বলেছে, আইন অনুযায়ী দুদক সৈয়দা ইকবাল মান্দ বানুকে নতুন করে নোটিশ দিতে পারবে। গত বছরের ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট সৈয়দা ইকবাল মান্দ বানুর আবেদন খারিজ করে তার বিরুদ্ধে দুদকের করা এ মামলা চলার আদেশ দেয়। এর বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন। তার পক্ষে এডভোকেট এ জে মুহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল এবং দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।
ইত্তেফাক/এমআর