পাপুয়া নিউ গিনিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। 
 
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, দেশটির কোকোপো শহরের ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জনবিরল নিউ আয়ারল্যান্ড অঞ্চলের ভূ-পৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
 
হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে বড় ধরনের সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞান সংস্থা জানায়, এতে কোনো ক্ষতি হলেও তা হবে কেবলমাত্র ৪৯ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু