মাদকবিরোধী অভিযান: ৩৭ মামলায় ৫৪ জন গ্রেফতার

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৩৭ মামলায় ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক রাখা ও সেবনের দায়ে অভিযুক্ত।

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭৫৪ পিস ইয়াবা, ৬৪০ গ্রাম হেরোইন, ১ কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৩৪৯ বোতল ফেন্সিডিল ও ১৪টি ইনজেকশন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।

আরো পড়ুন: ‘কংগ্রেস ক্ষমতায় এলে জেলে যাবে মোদি’

ইত্তেফাক/এমআই