মারা গেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান আনোয়ার উল হক

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও হাইকোর্টের বিচারপতি বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
 
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। বিচারপতি আনেয়ার মৃত্যুকালে স্ত্রী রেখে গেছেন তিনি। জানা গেছে গত বুধবার বিচারপতি আনোয়ারুল হককে সিঙ্গাপুর থেকে আনার পরই বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।
 
এর আগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছিল। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে দেশে আনা হয়। ওইদিনই ফের অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেয়া হয়। ওইদিন ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে এবং ট্রাইব্যুনাল- ২ নিষ্ক্রিয় করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
 
ইত্তেফাক/সাব্বির