রাজশাহীর গোদাগাড়ীতে নিখোঁজের তিন মাসে উদ্ধার হননি এক কৃষক। নিখোঁজ কৃষকের নাম রফিকুল ইসলাম (৫০)। তিনি উপজেলার মাটিকাটা দেওয়ান পাড়ার মৃত ওমর আলীর ছেলে। পহেলা জানুয়ারি কৃষি কাজ করতে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজের পর বিভিন্ন এলাকায় রফিকুল ইসলামের খোঁজ নেওয়া হয়। কিন্ত কোথাও খুঁজে না পেয়ে তার স্ত্রী পারভীন বেগম গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
চার ছেলে ও দুই মেয়ের জনক রফিকুল ইসলাম কৃষি শ্রমিক হিসাবে কাজ করে সংসার চালাতেন। স্ত্রী পারভীন বেগম বলেন, রফিকুল ইসলাম নিখোঁজের পর থেকে সংসারে নেমে এসেছে অভাব অনটন।
স্থানীয় ইউপি সদস্য সেতাফুর রহমান বাবু বলেন, রফিকুল ইসলাম অত্যন্ত সরল মনের মানুষ ছিলেন। তার কারও সঙ্গে বিরোধ নেই। রফিকুল ইসলামকে উদ্ধারের দাবি জানাচ্ছি।
আরও পড়ুনঃ আগৈলঝাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবীর ধর্ষণ মামলা
গোদাগাড়ী মডেল অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘নিখোঁজ রফিকুল ইসলাম মানসিকভাবে অসুস্থ। তার সন্ধানে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/নূহু