মেক্সিকোয় শিশুদের পার্টিতে গুলি চালিয়ে ১১ জনকে হত্যা

কেন্দ্রীয় মেক্সিকোতে শিশুদের একটি পার্টিতে কয়েকজন মুখোশধারী হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে একথা জানায়।
 
হিডালগোর কেন্দ্রীয় রাজ্য তিজেইউকা নগরীতে মধ্যরাতে এ ঘটনা ঘটে। তারা সাত নারী ও দুই শিশুসহ ১১জনকে হত্যা করে।
 
মেক্সিকোতে মাদক ব্যবসায়ী চক্রের বিরোধিতার জের ধরে সহিংসতার ঘটনা বেড়েছে। জরিপ বলছে, মে মাসে এ ধরনের সহিংসতায় নিহত হয়েছেন দুই হাজার ১৮৬ জন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু