রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরোভ টেলিভিশন চ্যানেল এইচবিও’কে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, রাশিয়া ও তার নেতৃত্ব বিরোধী নীতি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র।
শুক্রবারের ওই সাক্ষাতকারে কাদিরোভ আরো বলেন, ‘রাশিয়া এবং তার নেতৃত্ব বিরোধী নীতি পরিচালনা করছে আমেরিকা। তারা এটা জানে যে, আমি রাশিয়ার জন্য আমার জীবন দিতে প্রস্তুত রয়েছি। আমাদের চমৎকার সেনাবাহিনী হামলা চালাতে ও হামলা মোকাবেলায় সক্ষম।’
রাশিয়ার শত্রু হিসেবে যুক্তরাষ্ট্রকে বিবেচনা করেন কিনা এ ব্যাপারে জানতে চাইলে কাদিরোভ বলেন, রাশিয়ার শত্রু দেশ হিসেবে বিবেচনা করার মতো যথেষ্ট শক্তিশালী দেশ নয় আমেরিকা। আমাদের রয়েছে শক্তিশালী সরকার এবং আমরা পরমাণু শক্তিধর রাষ্ট্র। তিনি আরো বলেন, ‘এমনকি আমাদের সরকার সম্পূর্ণভাবে পরাস্ত হলে পারমানবিক ক্ষেপণাস্ত্রগুলো তখন স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আর আমরা পুরো বিশ্বকে তার পদানত করতে পারবো।
IMG0
এছাড়া কাদিরোভ চেচনিয়ার বিভিন্ন কারাগারে সমকামীদের নির্যাতনের অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ‘এটি ভিত্তিহীন কথা। আমাদের কারাগারে এ ধরনের কোন আসামী নেই।’ তাস।
ইত্তেফাক/সেতু